আঁধারের পরে যে অন্ধকারে নিয়ে যায় আপনাকে
ক্রমাগত ক্ষয়ে যাওয়া অতীত, চেতনার মুখ
পূর্বাশার আলোতে ধরা পড়ে ছায়ার নিদারুণ আকুতি
কখনওবা উপেক্ষায় প্রাপ্তির সবটুকু সুখ।
নির্বিকার পদচিহ্নে ক্রমশ অস্পষ্ট হয়ে যেতে থাকে
ধুঁকে ধুঁকে এগিয়ে আসা গন্তব্য,
অনুভূতিতে আঁকড়ে থাকে হারানোর ইতিহাস
আর শূণ্যতার স্বরচিত মৃতকাব্য।
ভাবনার দেয়ালে মরচে পড়া পেরেকের অদেখা অংশ
বয়ে চলে বিবর্তনের বীভৎস স্তর;
সময়ের প্রয়োজনে হারিয়ে যায় অপেক্ষার আকাংক্ষা
বিশ্বাসে বদলাতে থাকে স্বপ্ন, ভয়, ঈশ্বর।
২টি মন্তব্য:
বিশ্বাসে বদলাতে থাকে স্বপ্ন, ভয়, ঈশ্বর
ওস্তাদ...এইটা কি লেখলেন...আমিতো বাকরুদ্ধ হয়ে গেলাম...আমি কিছু বুঝতে পারতেসিনা কি লিখব......
বস্, বেশি ডোজ হয়ে গেল নাকি? এইসব ছাইপাশ যদি ওড়ে আর ঘুরে তাইলে অবশ্য ধোঁয়ায় দম আটকে বাকরুদ্ধ হওয়ারই কথা। বুঝার সাথে লিখার কুনো সম্পর্ক নাই আমার ক্ষেত্রে, আমি বুঝিও কম, লিখিও কম; তয় বুঝেশুনে লিখতে পারিনা। লিখা পরে বুঝার চেষ্টা করি, আদতে কী হইল এইডা? আপনার তো এরকম হওয়ার কথা না, নিশ্চয়ই আমার সাথে আড্ডা দেওয়ার সঙ্গদোষে এমন হইতাছে
একটি মন্তব্য পোস্ট করুন