মেঘলা আকাশ, সাগর জল
মেঘলা দিনে মেঘের ঢল।
মেঘলা জমিন, বাঁশের ঝাড়
মেঘে ভাসছে নদীর পাড়।
মেঘলা দুপুর, ছায়ার রঙ
মেঘবরণে ধরছে সঙ।
মেঘলা পাহাড়, ঝরণা ধারা
মেঘলা বাতাস, ফুলের ছড়া
মেঘময় সব কৃষ্ণচূড়া।
মেঘলা শালিক, আউশ-বিল
মেঘল ঘ্রাণে উড়ছে চিল।
মেঘলা পিদিম, পিঙ্গল সাঁঝ
মেঘ রাঙায় জোনাক রাজ;
মেঘলা নিশীথ, তারার মেলা
মেঘেতে সাজে জোছনাবেলা।
মেঘলা আবেগ, ঘুমের ঘোর
মেঘালয়ে গেছে বাল্য-ডোর;
মেঘলা পথিক, দূরের পথ
মেঘপথ ধরে স্বপ্নরথ।
২টি মন্তব্য:
উস্তাদ......মেঘলা নামে কাউরে পছন্দ হইসে নাকি?? তবে জোস...
হাহাহা...হ, দেইখা এক্কেরে কাইত হইয়া যাই, চোখদুইখান ড্যাবড্যাব কইরা প্রায়ই চাইয়া থাকে যখন সে আসে উপর দিয়া...
একটি মন্তব্য পোস্ট করুন