নব রব কুঞ্জন কোকিলের স্বরেতে,
সাজে বাজে গুঞ্জন হৃদয়ের সুরেতে।
গাছে নাচে যৌবন সবুজের জোয়ারে,
মরি হেরি হল্দে মুকুলের বাহারে।
ঘ্রাণে প্রাণে তন্ময় সমীরণ পরশে,
জাগে মেঘে রঞ্জন গোধূলির হরষে।
তারা ঘেরা জোছ্না সয়লাব নিশিতে,
ঘোরে ঘুরে দ্যোতনা সাদামেঘে মিশিতে।
পথে রথে সৌরভ নীলিমার গাহনে,
ক্ষণে বোনে শৈশব আগামীর কাননে।
আশে আসে ফাল্গুন নতুনের রতনে,
আঁখি রাখি বর্ণিল জীবনের স্বপনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন