আনমনে আনাগোনা মেঘময় মইতে,
উদাসীন জালবোনা স্মৃতিগড়া বইতে;
নীলহারা আসমানে মেঘালয় দুর্মর,
ঝিরিঝিরি বারিধারা মায়াময় মর্মর।
এইপারে বুনোঘাস কেঁপেকেঁপে উচ্ছল,
ওইদূরে তটিনীর জলনাচে চঞ্চল;
মনভরে স্নানসেরে গাছসব পাতাতে
চারিদিক ঝরঝর সুরময় দোলাতে।
মাঠেভিজে চাষীভাই মনভরা ফসলে,
হালমারে মাঝিসব চোখরেখে বাদলে;
রাখালের ভেজাপাল ভিজেভিজে চুপসে
গোয়ালের পথপানে পিছুফেলে ছুটছে।
সারাদিন কাকভেজা দিবাকর লুকিয়ে
দুনিয়ার ভেজামুখ দেখেচলে মুখিয়ে;
টিনচালে ঝপঝপ ভিজেদেখ গ্রামটা,
দুপদাপ কেদোমাঠে আছড়ায় প্রাণটা।
জানলার ওইপারে ফোঁটাগুলো জমছে,
ঘোলাচোখে দেখেমোরে বারিদল ভিজছে;
ভিজেগ্রাম, ভিজেনদী, ভিজেসব উত্তাল,
না-ভিজেই কাতরায় শহরের জঞ্জাল।
এইসব ভেবেভেবে দিশেহারা নগরে
ভেজামনে দেইডুব হতাশার সাগরে।
ভিজেছিলো মেঘমালা মনোমায়া পরশে,
সেইস্মৃতি ধরিবুকে পুলোকিত হরষে।
উদাসীন জালবোনা স্মৃতিগড়া বইতে;
নীলহারা আসমানে মেঘালয় দুর্মর,
ঝিরিঝিরি বারিধারা মায়াময় মর্মর।
এইপারে বুনোঘাস কেঁপেকেঁপে উচ্ছল,
ওইদূরে তটিনীর জলনাচে চঞ্চল;
মনভরে স্নানসেরে গাছসব পাতাতে
চারিদিক ঝরঝর সুরময় দোলাতে।
মাঠেভিজে চাষীভাই মনভরা ফসলে,
হালমারে মাঝিসব চোখরেখে বাদলে;
রাখালের ভেজাপাল ভিজেভিজে চুপসে
গোয়ালের পথপানে পিছুফেলে ছুটছে।
সারাদিন কাকভেজা দিবাকর লুকিয়ে
দুনিয়ার ভেজামুখ দেখেচলে মুখিয়ে;
টিনচালে ঝপঝপ ভিজেদেখ গ্রামটা,
দুপদাপ কেদোমাঠে আছড়ায় প্রাণটা।
জানলার ওইপারে ফোঁটাগুলো জমছে,
ঘোলাচোখে দেখেমোরে বারিদল ভিজছে;
ভিজেগ্রাম, ভিজেনদী, ভিজেসব উত্তাল,
না-ভিজেই কাতরায় শহরের জঞ্জাল।
এইসব ভেবেভেবে দিশেহারা নগরে
ভেজামনে দেইডুব হতাশার সাগরে।
ভিজেছিলো মেঘমালা মনোমায়া পরশে,
সেইস্মৃতি ধরিবুকে পুলোকিত হরষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন