হয়তো জানা, সম্ভবত দৃশ্যময়;
প্রতিটি মুহূর্ত অবাঞ্ছিত, লালায়িত-
প্রহরজুড়ে বার বার জন্ম নেয়
পথের দেহাবশেষ।
ভাবনায় সত্ত্বা ক্রমশ আরও অস্পষ্ট হতে থাকে;
অপরাহ্নের গলিত আলো ছিন্নভিন্ন-
এখন, তখন, এখানে, সেখানে,
পুরোটা এইভাবেই কেটে যায়।
যদিও প্রক্ষেপ সরে সরে যায়,
প্রতিকৃতি ক্রমশ স্থির হয়ে পড়ে;
হতে থাকে, থাকে না।
কখনো সম্পূর্ণ নীল নয়
কখনো সমগ্রতায় নীল নয়
কখনো সর্বক্ষণ নীল নয়।
অথচ আমাদের পরস্পরের কাছে
ছদ্মপরিচয়ই আমাদের বাঁচিয়ে রাখে।
আকাশ,
আকাশের আড়ালে আমি।
প্রতিটি মুহূর্ত অবাঞ্ছিত, লালায়িত-
প্রহরজুড়ে বার বার জন্ম নেয়
পথের দেহাবশেষ।
ভাবনায় সত্ত্বা ক্রমশ আরও অস্পষ্ট হতে থাকে;
অপরাহ্নের গলিত আলো ছিন্নভিন্ন-
এখন, তখন, এখানে, সেখানে,
পুরোটা এইভাবেই কেটে যায়।
যদিও প্রক্ষেপ সরে সরে যায়,
প্রতিকৃতি ক্রমশ স্থির হয়ে পড়ে;
হতে থাকে, থাকে না।
কখনো সম্পূর্ণ নীল নয়
কখনো সমগ্রতায় নীল নয়
কখনো সর্বক্ষণ নীল নয়।
অথচ আমাদের পরস্পরের কাছে
ছদ্মপরিচয়ই আমাদের বাঁচিয়ে রাখে।
আকাশ,
আকাশের আড়ালে আমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন