অবিন্যস্ত স্তরে স্তরে বেড়ে ওঠা কল্পবিন্যাস,
সময়ের বিচ্ছিন্নকরণ ক্রমশ প্রাপ্তির নির্লিপ্ত অতিশায়নে;
ক্ষণিকের ইচ্ছামৃত্যু, পাহাড় বেয়ে ওঠা মেঘের জ্যামিতি-
ঢেউএর মতো সমান্তরাল, সফেদ, স্বচ্ছ।
অতঃপর মৃত্যুগুলোর ব্যর্থ লক্ষ্যভেদ প্রলম্বিত ক্লান্তিতে
এইসব শরণার্থী রাত্রির নিবাস খুজে ফেরে;
নিরবচ্ছিন্ন বাতাস শুঁকেশুঁকে পথহারানো দীর্ঘশ্বাসে-
সহস্র জোছনার মৃতত্বক,
সম্ভাব্য পরিণতির ধ্বংসাবশেষ
আর খসেপড়া একটি তারা হাতের মুঠোয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন