তারা বিভিন্নভাবে ডুবে যাচ্ছিলো।
তাদের বিন্যাস ধীরে ধীরে ডুবে গেলো।
দিনগুলো সকল বেলা নিয়ে আলোর ছায়াবাজিতে...
আকাশ চোখ ধাঁধানো নীলসমেত মেঘের চোরাবালিতে...
অথৈ সাগরের বিশালতাও কেবল তুচ্ছ এক দিগন্তরেখায়...
ধূসর পাহাড়ের বেড়ে ওঠা আবছা হয়ে হয়ে পৃথিবীর দেয়ালে...
শহরটা জানলাবন্দী হয়ে বিস্মৃতির ধ্বংসস্তুপ গড়ে গড়ে হিমশৈলের মতো...
এক এবং অসংখ্য জলকণা আলাদা হয়ে হয়ে বৃষ্টিরূপে সাগরে...
নরোম জোছনা খেই হারিয়ে বৃষ্টিভেজা নিয়ন আলোয়...
প্রত্যেকের বিচ্ছিন্ন রাত্রিগুলো আলোকশূন্য হয়ে হয়ে আঁধারের মধ্যে...
আর এক পৃথিবীর এইটুকুন আকাশ সমগ্র নক্ষত্ররাজি নিয়ে হাতের মুঠোয় টলটলে পানিতে ডুবে গেলো...
শুধু এইভাবে ডুবতে গিয়ে ডুবে ডুবে দেখি, ডুবে যাওয়ার নির্লিপ্তি...
আর ডুবুরীর ছদ্মবেশে ডুবে না গিয়ে কেবল ডুবন্ত থেকে যাওয়া।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন