বৃহস্পতিবার, ৯ জুন, ২০১১

চক্র

হয়তো ভিন্ন ভিন্ন এইসব সকালের অভিন্ন  হৃদস্পন্দন,
আবহমান সূর্যোদয়ে আনা নিত্য নির্লিপ্ততা;
কখনওবা বৃষ্টিনামে, মনটার অঝোর ঝরে পড়া নৈশব্দে,
হয়তো নাম-না-জানা কোনো বৃক্ষরূপে সর্বংসহ বেঁচে থাকা,
হয়তো উদ্বাস্তু মেঘের সাথে আবছা কল্পনায়
সব ভাসমান রঙ ধূসরিত হতে থাকে।
হয়তো দিনের আলোয় আটকে থাকে বিগত রাত্রির দেহছায়া
সরে সরে বিচ্যুত হয়ে যায় ক্রমশ-
হয়তো ঊষার বাতাস কালসমগ্রে হয়ে ওঠে
ক্ষণজন্মা দুপুর, শবের ন্যায় ফ্যাকাসে সাদা;
এবং এইখানে কিছু অবিকৃত প্রহর অনবরত জন্ম দিয়ে যায়
সহস্র বছর ধরে বেঁচে থাকা মৃত্যুর আকাংক্ষা।

কোন মন্তব্য নেই: