বুধবার, ১৩ জুলাই, ২০১১

প্রলাপশূন্য

হাঁটতে থাকো ক্রমাগত দৃষ্টিবরাবর, সেই সাথে ক্রমশ শূন্যতা বাড়তে থাকে তোমার সামনে, পাশে, পেছনে। শুধু উপরেই আগের মতো থেকে যায় জাগতিক কিছুর অনুপস্থিতি। কারও জীবন শূন্যই থাকে, কেউ শূন্য হতে চায়, কেউ শূন্য হয়ে যায়। সবকিছুর মধ্যে থেকে তুমিও তাই তোমাদের মধ্যে থেকে সরে যাও শূন্য হতে হাঁটতে হাঁটতে। তুমি পার্থক্যটা বুঝতে পারো...কেনোনা হয়তো তুমি কখনও আগে উপরে দেখোনি, যেখানে শূন্যটা বৈচিত্র্যহীন পূর্ণতায় উত্তীর্ণ নিজে নিজেই। আর তাই তোমার পা সরতে চায় না। কিন্তু পেছনের পদক্ষেপ টেনে হিঁচড়ে নিয়ে যায় তোমাকে সামনে কিংবা সবার পশ্চাতে শূন্য করে অসীম শূন্যতায়...তুমি শূন্য ছিলেনা, শূন্য হতে চাওনি কিন্তু শূন্য হয়ে যাচ্ছো...হয়তো শেষে কোনো পূর্ণতা পেতে...
(১৩/০৬/১১)

কোন মন্তব্য নেই: