মেঘের ছায়া, পাহাড়ের বিন্যাসে যা অস্থিত, বিবশ;
কেবল বিচ্ছিন্নভাবে সয়ে যায়, সরে যায়,
শরীরী ঘ্রাণে ধেয়ে আসে প্রবণতাগুলো, অস্পষ্ট
অনুস্মৃতি।
যে সূর্য অতীত, নীল ও নীলিমার অভেদ সেখানে-
প্রবালের মুখোমুখি, কেবল গুড়ো ফেনা জমে সৈকতে।
আর অস্পৃশ্য ঘোর শুধু ভেঙ্গে ভেঙ্গে যায় মুহূর্তের মতো;
অন্তর্লীন।
ছায়াগুলো তবু সত্য, শুধু প্রতিবন্ধকের সমান্তরাল থেকে যায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন