অধরা মুহূর্তেরা কেনোযেনো সরে সরে যায়;
পৃথক, যেনো পৃথক আকাশ থেকে নীল;
ভেসে গেছে কেঁপে কেঁপে সাগরের তরঙ্গ হয়ে।
এইখানে অনুভূতির সমষ্টি ছিলো না,
তবু দিন-রাত্রিদের পর্যায়ক্রম
অস্পষ্ট বুনটে স্মৃতির আলোকবিন্যাস ধরে রাখে।
কেবলমাত্র দৈর্ঘ্য যেহেতু অস্তিত্বের সহায়-
জলোচ্ছ্বাস হয়ে ধেয়ে আসা অগুনতি
পথেদের উচ্ছ্বাস ছড়িয়ে থাকে তাই সবখানে।
আর বিস্মরণ তোমাকে মুছে দিতে থাকে ক্রমশ;
যেনো তুমিও কেবল পৃথক হচ্ছো,
যেনো কখনই তুমি তোমার অতীত ছিলে না।
অনন্তর একটু একটু করে দূরে সরে সবই;
দূরত্বটুকুর, শুধু ব্যবধান হয়ে যাওয়া অবধি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন