কোথাও একটু দাঁড়াবার ছিলো।
কেবল একটু স্থির হতে চাই হয়তো।
সবই কি আসলে একসময় স্থিরবর্তী হয়ে যায়?
অথবা আমার চেয়েও আমার কাছে আমার চারিপাশের নির্লিপ্তি?
এবং আমি মুহুর্মুহু বিভ্রান্ত হই, হয়ে চলেছি।
এক এবং অসংখ্য ছায়া থেকে শুরু;
জন্ম থেকে জন্মের, সময়ের।
ছায়াদের এই বেড়ে ওঠা নিরন্তর;
কে বা কারা যেনো তবু শুধুই কেন্দ্রবর্তী।
স্মৃতিবিন্দুতে অনুভূতিগুলোর টুকরো হয়ে যাওয়া-
এক একটি গ্রহণলাগা দিন; সূর্যস্ফূরণের প্রাচীন গন্তব্য নিয়ে আসে।
ছায়াদের অনর্গল বিস্তারেণ আমায় ঘিরে, অথচ-
আমারও ছায়াহীন সময় প্রয়োজন ছিলো,
স্থিরতার স্বাদ নিয়ে অনুভবের সাধ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন